• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিজয় ৭১ হলে ছাত্রদলের দেয়াললিখন ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনের দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির-সংশ্লিষ্ট নেতা হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব এতে বাধা দেন।  এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ছাত্রদলের একজন কর্মীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছে বিজয় ৭১ হল ছাত্রদল।

ছাত্রদল আরও অভিযোগ করেছে, তাদের এক কর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রশিবির-সংশ্লিষ্ট ওই নেতা।  প্রতিবাদে তারা একত্র হয়ে বিক্ষোভ-মিছিল করে এবং ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্ত, গুপ্ত, জামাতশিবিরের গুপ্ত’ ইত্যাদি স্লোগান দেন।  ঘটনার পরিপ্রেক্ষিতে বিজয় ৭১ হল ছাত্রদল বিক্ষোভের ডাক দেয়।  এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, একই সময়ে বিজয় ৭১ হল সংসদের ভিপি হাসানুল বান্না তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রতিবাদের নামে বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং শৃঙ্খলা নষ্ট করছে একটা গোষ্ঠী।  নিন্দা জানিয়ে রাখলাম।’

হাসানুল বান্না তার পোস্টে আরও লিখেছেন, ‘সম্প্রতি হলের গেট ও সামনের অংশ নতুন করে রং করা হচ্ছে এবং সেখানে দেয়াললিখনের মাধ্যমে সৌন্দর্য নষ্ট করা কাম্য নয়।’ তার ভাষ্যমতে, ‘আজকে বিজয় একাত্তর হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব হল সংসদের দেয়ালে লিখতে না করেছে।  এই বিষয়কে কেন্দ্র করে আমাদের হলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ইচ্ছাকৃতভাবে নষ্ট করার পাঁয়তারা করছে সুযোগসন্ধানী একটি মহল। বহিরাগত নিয়ে এসে হলে মিছিল করছে। আপনারা সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।  সুযোগসন্ধানী কোনো মহলের ষড়যন্ত্রে পা দিবেন না।’

সাম্প্রতিক সময়ে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে।  এর আগে চট্টগ্রাম সিটি কলেজেও একই ধরনের ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকেও ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ