• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য ২,০৬৭ কোটি টাকা ভর্তুকি ছাড়

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ এ.এম.
ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মার্চ বকেয়া বিল পরিশোধে ২ হাজার ৬৭ কোটি ৫ লাখ টাকা ভর্তুকি ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে ২১ এপ্রিল জারি করা এক নির্দেশনায় বলা হয়, এই অর্থ স্বাধীন বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (আরপিপি) বিল পরিশোধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুকূলে ছাড় করা হবে। অর্থটি চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিদ্যুৎ ভর্তুকি খাত থেকে দেওয়া হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, মার্চ মাসে ৮৫টি আইপিপি ও ৯টি আরপিপির প্রকৃত ঘাটতির ভিত্তিতে এই ভর্তুকি নির্ধারণ করা হয়েছে। এর আগে, ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতের প্রকৃত ঘাটতি পরিশোধ সম্পন্ন হয়েছে।

তবে এই ভর্তুকি ছাড়ে একাধিক শর্ত আরোপ করেছে অর্থ বিভাগ। সরকারি ক্রয়-সংক্রান্ত অনুমোদনবিহীন দুটি বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে কোনো অর্থ এই খাত থেকে দেওয়া হবে না। পাশাপাশি এসব কেন্দ্রের দ্রুত অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন যুক্ত হওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র—বিআর পাওয়ার জেন শ্রীপুর ১৬০ মেগাওয়াট এবং আরপিসিএল–নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড—এর বিষয়ে স্পষ্টীকরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এছাড়া অনুমোদিত ছয়টি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে আগের ভর্তুকির সঙ্গে নতুন ট্যারিফ অনুযায়ী প্রকৃত ভর্তুকি সমন্বয় করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

অর্থবিভাগ জানিয়েছে, এই অর্থ শুধুমাত্র নির্ধারিত আইপিপি ও আরপিপির বিল পরিশোধে ব্যবহার করা যাবে। অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না এবং সব ধরনের সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা বাড়াতে প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসভিত্তিক ঘাটতির বিস্তারিত তথ্য অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে। ভবিষ্যতে নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত প্রকৃত দায়ের সঙ্গে এই ভর্তুকির সমন্বয় করা হবে।

এছাড়া দীর্ঘমেয়াদে ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ক্যাপাসিটি চার্জ কমানো, কেন্দ্রভিত্তিক উৎপাদন ও বিক্রির তুলনামূলক হিসাব সংরক্ষণ এবং রিয়েল টাইম ডেটা নির্ভর ইআরপি সিস্টেম চালু করা।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন