মজুত রাখা ডিজেলে ডুবেই মারা গেল ছেলে

গাইবান্ধায় মজুত করা ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুরে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাকমালিক। এই ড্রামের ডিজেলে ডুবে তার ছেলে আরাফ প্রামাণিকের (৩) মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সূত্র মতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাকমালিক।
এ গাড়ির জন্য অর্ধকাটা ড্রামের ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এরই মধ্যে মঙ্গলবার বিকালের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। আর এই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন- ডিজেলে ডুবে আহত আরাফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন-মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
ভিওডি বাংলা/আরকেএইচ







