• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মার্কিন নজর এড়িয়ে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ওমান সাগরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী ওই জাহাজটিকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর হস্তক্ষেপ এড়াতেই জাহাজটির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অন্যদিকে, ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভারত মহাসাগরে পরিচালিত অভিযানে ‘ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ইরানের তেল পাচার চক্র ঠেকাতে বৈশ্বিক সামুদ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এমন জাহাজ আটক করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের