• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরান-সমর্থিত ইরাকি নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পি.এম.
সংগৃহীত ছবি

ইরাকে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতাকে ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তার মাথার দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি মার্কিন ডলার।

শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতাইব সাইয়্যিদ আল শুহাদা নামের গোষ্ঠীর নেতা হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে খুঁজছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, তার নেতৃত্বাধীন সংগঠনের সদস্যরা ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। পাশাপাশি তারা দেশটিতে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ওই গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাসদস্যদের ওপর একাধিক হামলায় জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, যেগুলো ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ নামের একটি জোটের অংশ। ২০১৪ সালে মসুল শহরের পতনের পর স্বেচ্ছাসেবী মিলিশিয়াগুলোকে সংগঠিত করতে এই জোট গঠন করা হয়। পরবর্তীতে তারা ইসলামিক স্টেট (আইএস) দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের