• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

আবদুস সালাম:

‘গার্ডেন অব মেমোরি’ বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের প্রতীক

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পি.এম.
ধানমন্ডি লেকে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

রুশ বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সোভিয়েত বীর সেনাদের স্মরণে রাজধানীর ধানমন্ডি লেকে আয়োজিত ‘গার্ডেন অব মেমোরি’ বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্ব ও পরিবেশ রক্ষার যৌথ দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, “গার্ডেন অব মেমোরি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি লেকে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে এ আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার’ (১৯৪১-১৯৪৫)-এ নিহতদের স্মরণে ‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক উদ্যোগ। এর আওতায় প্রতি বছর রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছ একেকটি প্রাণের প্রতীক হিসেবে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষার বার্তা বহন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান