• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছয় ট্রাকে তুরস্কের জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ইরানের জন্য তুরস্কের জরুরি সহায়তা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে তুরস্ক সরকার। শুক্রবার (২৪ এপ্রিল) সংশ্লিষ্ট এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে এ তথ্য জানায়।

ভান প্রদেশের স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তসুন জানান, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহর থেকে ছয়টি ট্রাক ইরানের উদ্দেশে রওনা হয়ে দেশটির গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। তিনি বলেন, এসব ট্রাকে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে।

তিনি আরও জানান, দেশটির নাগরিকদের চিকিৎসা সেবায় এর আগেও তিনটি ট্রাক পাঠানো হয়েছিল। আজকের ছয়টি ট্রাকসহ মোট নয়টি ট্রাকভর্তি সহায়তা ইরানে পাঠানো হলো।

মধ্যপ্রাচ্যে টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এই সংঘাতে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট।

জয়-পরাজয় নিয়ে নানা আলোচনা থাকলেও, যুদ্ধের ফলে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে কোনো দ্বিমত নেই। প্রায় দেড় মাস ধরে চলা এ সংঘাতে অস্ত্রশস্ত্র, সামরিক শক্তি এবং বেসামরিক মানুষের পাশাপাশি ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এই যুদ্ধের প্রভাব কেবল ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিশ্বজুড়ে বিভিন্ন অর্থনৈতিক ও জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প
ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প
মার্কিন নজর এড়িয়ে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ
মার্কিন নজর এড়িয়ে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ
চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
ট্রাম্প চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে