• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ এ.এম.
ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে সরাসরি আলোচনার কোনো সূচি নির্ধারিত হয়নি।

শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদ সফরকে ঘিরে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের পর্যবেক্ষণ পাকিস্তানকে অবহিত করতেই এই সফর। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেও এ সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

পরে আরাগচি সরাসরি সেরেনা হোটেলে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সমন্বয় এবং চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইসমাইল বাকাই বলেন, “আমেরিকার চাপিয়ে দেওয়া আগ্রাসী পরিস্থিতির অবসান এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। পাকিস্তানের সঙ্গে আলোচনা সেই প্রচেষ্টারই অংশ।”

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রও কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বৈঠকে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আলোচনায় অংশ না নেওয়ায় ভ্যান্সের সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এটি নতুন সুযোগ তৈরি করতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের