• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে

আজহারী-তাসনিম জারার ভুয়া ভিডিও বানিয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে দেশের পরিচিত ব্যক্তিদের ছবি, কণ্ঠ ও ভিডিও বিকৃত করে ভুয়া বিজ্ঞাপন তৈরি এবং সেই মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সারাফাত হোসেন, সাফায়েত হোসেন শুভ, তৌকি তাজওয়ার ইলহাম, তাকিবুল হাসান, আব্দুল্লাহ আল ফাহিম, মিনহাজুর রহমান শাহেদ, শাহামান তৌফিক, ইমন হোসেন বিজয়, অমিদ হাসান এবং মো. ইমরান।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আজহারী, তাসনিম জারা এবং জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন পরিচিত ব্যক্তির পরিচয় ভাঙিয়ে ভুয়া প্রচারণা চালাত। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তাদের কণ্ঠ ও ভিডিও নকল করে এমনভাবে উপস্থাপন করা হতো, যেন তারা নিজেই ‘হালাল’ যৌন উত্তেজক ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চক্রটির সদস্যদের প্রথমে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. ইমরানকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গত বছরের ১৫ ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী প্রথম তার নামে প্রচারিত ভুয়া ভিডিও শনাক্ত করেন এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তা দেন। পরবর্তীতে তার প্রতিনিধি বিল্লাল হোসেন পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করলে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, ২১টি সিমকার্ড এবং বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা সংগঠিতভাবে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এসব ভুয়া বিজ্ঞাপন তৈরি করত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিত। তাদের পরিচালিত ফেসবুক পেজগুলোতে কখনও আজহারী, কখনও তাসনিম জারা, আবার কখনও জাকির নায়েকের ভিডিও ব্যবহার করে পণ্যের প্রচারণা চালানো হতো।

পুলিশ বলছে, চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের প্রতারণা রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/এমআই/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস