• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায় আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী সামরিক ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ১০:০১ এ.এম.
ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়া কথিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

পুলিশ জানায়, গত ১২ জুন দুপুরের দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত পাশে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পলাশ। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পলাশের স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার এজাহারে জিসান আহমেদ মন্টিকে প্রধান আসামি করা হয়েছে। তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- বাদশা ওরফে গুজা বাদশা, গলদা বাদশা, শান্ত ওরফে পিচ্চি শান্ত, সোলাইমান খন্দকার, ফারুক ওরফে চাচা ফারুক, হেবেল, মোল্লা জনি, ফিরোজ মোহাম্মদ মোল্লা, পিচ্চি আলামিন ওরফে তোতলা আলামিন এবং সজীব। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। 

ঘটনার তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শনিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ইমাম হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। পরে সোমবার মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলার দিন ফেরদৌস ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক
কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ