• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায় আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী সামরিক ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

পুরস্কৃত হলেন ছিনতাইকারীদের হামলায় আহত আদাবর থানার ওসি-এসআই

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুন ২০২৬, ০১:১৩ পি.এম.
ছবি-সংগৃহীত

ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দমনে সাহসী ভূমিকা পালনের জন্য ওসি আদাবর মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুন কুমারকে পুরস্কৃত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২০ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের উক্ত সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) বিকেল আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ‘কব্জি কাটা’গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ওই দুজনসহ কাশেম ও মো. জয় নামে আরও দুজনকে আটক করা হয়।

আহত আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হই।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ডেলটা গার্মেন্টসের পেছনের পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চাপাতি, ছুরি এবং হাতুড়িসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মো. ফজলুল করিম বলেন, সকালে বিকাশের দোকানে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরেই আদাবর এলাকায় ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক
কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ