• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

রাজনীতিতে তারকাদের দৌড়, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন খারাজ

বিনোদন ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ এ.এম.
টলিউড অভিনেতা খারাজ মুখোপাধ্যায়: ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে রাজনীতিতে অভিজ্ঞ নেতাদের চেয়ে তারকাদের উপস্থিতি বেড়ে যাওয়ায় প্রশ্ন তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খারাজ মুখোপাধ্যায়। তিনি মনে করেন, ত্যাগী ও অভিজ্ঞদের পাশ কাটিয়ে তারকাদের প্রাধান্য দেওয়ার প্রবণতা উদ্বেগজনক।

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খারাজ বলেন, আগে রাজনীতিতে যারা যুক্ত থাকতেন, তারা হয় পরিশ্রমী মানুষ, নয়তো শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, “আগে রাজনীতিতে অভিজ্ঞ লোকজনই কাজ করতেন। এখন তো অভিনেতারাই রাজনীতিতে আসছেন-তাদের কী যোগ্যতা আছে?”

তিনি আরও বলেন, যেকোনো কাজের জন্য প্রশিক্ষণ ও শেখার প্রয়োজন হয়। কিন্তু দেশ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে সেই প্রয়োজনীয়তার অভাব চোখে পড়ছে। “অভিনেতা-অভিনেত্রীরা কী এমন করেছেন যে রাতারাতি দেশ চালানোর যোগ্যতা অর্জন করে ফেললেন?”-এমন প্রশ্ন তোলেন তিনি।

খারাজের মতে, রাজনীতিতে তারকাদের দ্রুত উত্থান তাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছে। আশপাশের অনেককেই হঠাৎ করে নেতা, বিধায়ক কিংবা মন্ত্রী হতে দেখেছেন তিনি। এতে তাদেরকে নিজের সমপর্যায়ের মানুষ ভাবতেও অস্বস্তি বোধ করেন বলে জানান এই অভিনেতা। একইসঙ্গে রাজনৈতিক নেতারা কেন অভিনেতাদের সহায়তা নেন, সেটিও তার কাছে প্রশ্নের বিষয়।

ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে খারাজ জানান, প্রথমবার ভোট দেওয়ার সময় থেকেই তিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। তবে বর্তমান পরিস্থিতি তাকে রাজনীতি থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দিয়েছে। তার কথায়, “এখন যা দেখছি, তাতে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’