• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লিতে সুইজারল্যান্ডগামী বিমানে আগুন

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সুইজারল্যান্ডগামী যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (২৬ এপ্রিল) ভোরে উড্ডয়নের সময় সুইস এয়ারের একটি ফ্লাইটে আগুন লাগে।

জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় ছয়জন আহত হয়েছেন। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ‘এলএক্স১৪৭’ ফ্লাইটটি জুরিখের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রানওয়েতে গতি বাড়াচ্ছিল। তখন যান্ত্রিক ত্রুটি থেকে একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বড় ঝুঁকি এড়াতে পাইলটরা তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।

দ্রুত ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে জরুরি স্লাইড ও সিঁড়ি ব্যবহার করে সবাইকে নিচে নামিয়ে আনা হয়। বিমানে ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশু ছিল।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হয়নি। কারিগরি দল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

সুইস এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের