• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের জোট

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ এ.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলে আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। তাকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ।

ডানপন্থী নেতা বেনেট এবং মধ্যপন্থী নেতা লাপিদ ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আগে নিজেদের দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন তারা।

বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমরা একত্রিত হয়েছি। ইসরায়েল রাষ্ট্রকে এখন তার চলার পথ পরিবর্তন করতে হবে।”

ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতানিয়াহু ২০২২ সালের নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় আসেন। এরপর তিনি দেশটির ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থী সরকার গঠন করেন।

ক্ষমতায় ফেরার পর গাজায় সামরিক অভিযান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরানকে কেন্দ্র করে উত্তেজনায় জড়িয়ে পড়ায় তার সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে।

দেশটির বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ‘নিরাপত্তা রক্ষার’ ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৪
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৪
পাকিস্তান সফর শেষে রাশিয়ার পথে আব্বাস আরাঘচি
পাকিস্তান সফর শেষে রাশিয়ার পথে আব্বাস আরাঘচি
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান