• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

হরমুজ প্রণালি ও যুদ্ধের অবসানে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু এবং চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাক্সিওস। একই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

এক মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রেখে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্রগুলো জানায়, প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো এবং পারমাণবিক ইস্যুকে পরে আলোচনায় তোলা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা ইসলামাবাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের