• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

উলশী খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে যশোর পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সকাল সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন।”

এর আগে সকালে তিনি যশোরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, যশোর বিমানবন্দর থেকে সরাসরি তিনি শার্শা উপজেলার উলাশী এলাকায় যাবেন। সেখানে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে যোগ দেবেন।

এরপর বেলা সোয়া ১টায় তিনি যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

বেলা দেড়টায় তিনি যশোরের ঐতিহ্যবাহী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। পরে যশোর সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সবশেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব
যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ