• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৫:০৬ পি.এম.
মো. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

সোমবার (১৫ জুন) বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব আনা পিটারসন এবং কর্মকর্তা হ্যারি থম্পসন।

এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, সংরক্ষিত আসনের এমপি নূরুন্নিসা সিদ্দীকা ও মারদিয়া মমতাজসহ দলীয় প্রতিনিধি দল অংশ নেন।

আলোচনায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি, সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে নির্বাচনের পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা কীভাবে আরও গঠনমূলক করা যায়-সে বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে উভয় পক্ষ একমত হন যে, একটি কার্যকর গণতন্ত্র গঠনে বিরোধী দলের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ অপরিহার্য। সংসদে বিরোধী মতামত ও অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষতা উন্নয়ন, শিক্ষা খাত এবং মানবসম্পদ উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিরোধীদলীয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও মতবিনিময় হয়। মানবিক ও রাজনৈতিক দিক বিবেচনায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আসন্ন জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত বিকল্প বাজেট নিয়েও আলোচনা হয়। সংসদীয় আলোচনায় নীতিগত মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত বলে মত দেন দুই পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে সংসদীয় পর্যায়ে সহযোগিতা ও নীতি বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
ভোরে তেজগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল
ভোরে তেজগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল