• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় দলের প্রধান কোচের শর্টলিস্টে ২৬ জন

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ প্রক্রিয়ায় আরও এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

রোববার (২৬ এপ্রিল) প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে বাফুফের বিশেষ কমিটি।

একই সঙ্গে গোলরক্ষক কোচ পদের জন্যও ১০ জনের একটি শর্টলিস্ট তৈরি করা হয়েছে। প্রধান কোচের তালিকায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোচদের প্রাধান্য দেখা গেছে। যেখানে জার্মান কোচদের সংখ্যাই বেশি। এছাড়া ব্রাজিল, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম ও আর্জেন্টিনার কোচরাও রয়েছেন।

স্থানীয়দের মধ্যে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু।

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানান, কোচ নির্বাচনে প্রো লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ৪০ থেকে ৬০ বছর বয়সী অভিজ্ঞ কোচদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা এশিয়ান ফুটবলে কাজ করেছেন এবং জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

তবে তালিকা চূড়ান্ত হলেও নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা এখনও খোলা রয়েছে। হিলটন বলেন, আবেদনের সময়সীমা মাসের ৩০ তারিখ পর্যন্ত। এর মধ্যে যোগ্য বা উচ্চপ্রোফাইল কোনো কোচ আবেদন করলে তা বিবেচনায় নেওয়া হবে এবং প্রয়োজনে তালিকায় পরিবর্তন আনা হবে।

এদিকে গোলরক্ষক কোচ নিয়োগ প্রক্রিয়াও শেষ পর্যায়ে। ৩২ জন আবেদনকারীর মধ্য থেকে প্রথমে ১৯ জনকে বাছাই করা হয়, যা পরে কমিয়ে ১০ জনে আনা হয়েছে। এই তালিকায় স্থানীয় প্রতিনিধি হিসেবে রয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড