• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী এই কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ও যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থাগুলো।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়।

জেএমএ আরও জানিয়েছে, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

তবে জেএমএ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধস ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জাপানে ধারাবাহিকভাবে শক্তিশালী ভূকম্পন অনুভূত হচ্ছে, যা দেশটির ভূমিকম্পপ্রবণতার দিকটি আবারও সামনে এনে দিয়েছে।

সূত্র: জাপান টাইমস

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের