• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চাদে পানির কূপ নিয়ে সংঘর্ষ, নিহত ৪২

   ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ চাদে পানির কূপ নিয়ে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদ সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াদি ফিরা প্রদেশে প্রথমে দুই পরিবারের মধ্যে পানির উৎস ব্যবহার নিয়ে বিরোধ শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয় এবং বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এতে একাধিক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। চাদে দীর্ঘদিন ধরেই পানি ও চারণভূমি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাত হয়ে আসছে। জাতিগত উত্তেজনাও এসব সহিংসতাকে আরও জটিল করে তুলছে।

দেশটির সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আগমনে সীমান্ত এলাকায় সম্পদ ও নিরাপত্তা নিয়ে চাপ আরও বেড়েছে। সুদানের সংঘাত যেন চাদের সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা না ছড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চাদে গত কয়েক বছরে এমন সাম্প্রদায়িক সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। শুধু ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষে প্রায় ১,০০০ জন নিহত এবং ২,০০০ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব সংঘাত বাড়ছে এবং কর্তৃপক্ষের দুর্বল প্রতিক্রিয়া ও দায়মুক্তির সংস্কৃতি পরিস্থিতিকে আরও জটিল করছে।

ভিওডি বাংলা/বিন্দু 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের