• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৬শ’ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পাবনা প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ এ.এম.
সংগৃহীত ছবি

পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কাজীরহাট বাজারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে আমিনপুর থানা পুলিশ সহযোগিতা করে।

আদালত সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাজীরহাট বাজারের ‘মিঠু স্টোর’ ও ‘মুন সিগমা স্টোরে’ অভিযান চালানো হয়। এ সময় মিঠু স্টোর থেকে ১ হাজার ৬০০ লিটার এবং মুন সিগমা স্টোর থেকে ২ হাজার লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় মিঠু স্টোরের মালিক আব্দুল কদ্দুস (৬৫) ও মুন সিগমা স্টোরের মালিক আব্দুস সালামকে (৫৫) পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা ডিজেল রোববার রাত ও সোমবার সকালে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ