• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পি.এম.
প্রতীকী ছবি

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাবে টানা সপ্তম দিনের মতো অপরিশোধিত তেলের দাম বাড়ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জুন ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৯.৪২ ডলারে পৌঁছেছে। এর আগে এটি ২.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম ২.১ শতাংশ বেড়েছিল।

এদিকে কূটনৈতিক অচলাবস্থা নিয়ে হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে আলোচনা গণমাধ্যমের মাধ্যমে চালানোর কোনো ইচ্ছা তাদের নেই।

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এগুলো অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয়, তাই যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো দরকষাকষি করবে না।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট—যুক্তরাষ্ট্রই আলোচনার নিয়ন্ত্রণে রয়েছে এবং জাতীয় স্বার্থ ও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তাদের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/ বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫২১
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫২১
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন বিতর্ক, জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন বিতর্ক, জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা