• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৭

   ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী অতর্কিত হামলায় অন্তত সাতজন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
 
মঙ্গলবার (২৮ এপ্রিল) খামা প্রেসের অনলানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রিপোর্টে বলা হয়েছে, কুনার ছাড়াও প্রাদেশিক রাজধানী আসাদাবাদ এবং সারকানো জেলায় হামলা চালায় পাক বাহিনী। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আসাদাবাদে হাসপাতালের কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ব্যাপক বিস্ফোরণ ও ঘটনাস্থল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। এতে অনেক ভবন, বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ড এবং আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী এবং স্টাফ আহত হয়েছেন। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার তীব্রতার কারণে অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উভয়পক্ষের হামলা চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের