• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ এ.এম.
ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। খবরটি প্রকাশ করেছে জিও নিউজ।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, উন্নত অ্যাভিওনিকস এবং আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন উপ-ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

উৎক্ষেপণ কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশীয়ভাবে নির্মিত ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সংশ্লিষ্ট মহলে প্রশংসা কুড়িয়েছে।

এ সাফল্যের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। এছাড়া গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এদিকে গত এক মাসে পাকিস্তান নৌবাহিনীও তৈমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের