• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে সরকারের নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কমলাপুর পাম্প স্টেশন চালু করল ডিএসসিসি স্বস্তির বৃষ্টিতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পি.এম.
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ঢাকা পড়ে আছে স্টেডিয়াম: ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই আগেভাগেই সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে লিটন দাসদের সামনে।

তবে সেই লক্ষ্য পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, দুই দলই ইতোমধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পৌঁছেছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।

স্টেডিয়ামের উইকেট ঢেকে রাখা হলেও আউটফিল্ড ভিজে গেছে বৃষ্টিতে। ফলে খেলা শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, চট্টগ্রামের এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ উন্নত। বৃষ্টি থামলেই দ্রুত মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা
ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপ্পে
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপ্পে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল লঙ্কানরা
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল লঙ্কানরা