• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি রবিউল বাশার

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পি.এম.
সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার: ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়।

ঘটনার সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ পরিস্থিতি নজরে আসলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বিষয়টি সংসদ সদস্যদের অবগত করেন।

স্পিকার জানান, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন এবং তাৎক্ষণিকভাবে তার খোঁজ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার অসুস্থ হয়েছেন। এখানে উপস্থিত চিকিৎসককে দ্রুত পাঠানো হচ্ছে।”

এরপর দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করা হয় এবং সংসদের ভেতরেই তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
বাস ডিপো সরছে মহাখালী থেকে, যাচ্ছে পূর্বাচলে
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় সরকার: সংসদে সেতুমন্ত্রী
সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু