• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের বড় লাফ, অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

স্পোর্টস ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর র‌্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে পেস বোলাররা। 

শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর।

১১ ধাপ এগিয়ে শরিফুল এখন ২৮তম। মোস্তাফিজ এগিয়েছেন ১৪ ধাপ, তার অবস্থান ৪১তম। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। তার র‌্যাংকিং ৪৮তম।

সিরিজ জয়ে সুখবর পেয়েছেন ব্যটাররাও। সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ উন্নতি করে ৩২তম তিনি। লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে। তাঁর ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে।

৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড