• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪ মে দেশে আসছে ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পি.এম.
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছাবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।

তিনি এক ফেসবুক পোস্টে জানান, লিমনের মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট থাকবে।

এদিকে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-ও নিখোঁজ হন। পরে তার মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু