• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশ বাদে ১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশ নিয়ে প্রথমবার বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতী’ আয়োজন করতে যাচ্ছে ভারত সেনাবাহিনী। মহড়া আগামী ১৮-৩১ মে ১৩ দিনব্যাপি চলবে। তবে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। প্রতিবেশীকে বাদ দিয়ে নয়াদিল্লির এই তৎপরতা উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতেই এ আয়োজন।

এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মহড়ার মূল ফোকাস সন্ত্রাস-বিদ্রোহ দমন ও নিরাপত্তা জোরদার। যা আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন ও সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নেবে। মহড়ার সঙ্গে দুই দিনের একটি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীরও আয়োজন রাখা হয়েছে। সেখানে ভারত নিজস্ব উৎপাদিত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন করবে।

বিশেষজ্ঞদের মতে, ‘প্রগতী’ শুধু একটি সামরিক মহড়া নয়, ভারতের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। যা তার প্রতিফলন।

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) জানিয়েছে, মেঘালয়ের উমরোহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি হবে। অংশ নেবে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের