• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা

লাইফস্টাইল ডেস্ক    ১ মে ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

ওজন কমাতে গিয়ে অনেকেই সুস্বাদু খাবারের ভিডিও দেখা এড়িয়ে চলেন। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ভিডিও দেখা সব সময় ক্ষুধা বাড়ায় না-বরং কিছু ক্ষেত্রে উল্টো ফলও দিতে পারে।

যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এই গবেষণায় দেখা গেছে, যারা ডায়েট মেনে চলেন বা খাবার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তারা অনলাইনে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের ভিডিও বেশি দেখলেও বাস্তবে সেসব খাবার তুলনামূলক কম খান।

গবেষণায় প্রায় ৮৪০ জন বিভিন্ন বয়সের অংশগ্রহণকারী ছিলেন। একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের চকলেটসহ নানা লোভনীয় খাবারের ভিডিও দেখানো হয়। দেখা যায়, যারা ডায়েটে ছিলেন তারা ভিডিওতে বেশি সময় ব্যয় করলেও পরে বাস্তবে সেই খাবার কম গ্রহণ করেছেন।

গবেষকদের মতে, এটি এক ধরনের মানসিক তৃপ্তি তৈরি করে। অর্থাৎ, চোখের মাধ্যমে খাবার দেখেই মস্তিষ্ক কিছুটা তৃপ্তি পায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

তবে এই প্রভাব সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। বিশেষ করে যারা আবেগপ্রবণ হয়ে বেশি খেয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে এসব ভিডিও উল্টো ক্ষুধা বাড়িয়ে দিতে পারে।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব অভ্যাস
বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব অভ্যাস
রমে আখের রস কি সবার জন্য নিরাপদ?
রমে আখের রস কি সবার জন্য নিরাপদ?
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ