• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৩:৩৮ পি.এম.
ছবি : সংগৃহীত

মে দিবস ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় জমেছে। দুপুর থেকে লোকজন পরিবার-পরিজন নিয়ে পশু-পাখি দেখতে আসতে শুরু করেন। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দুপুরে চিড়িয়াখানার মূল ফটকে দেখা যায় টিকিটের জন্য দীর্ঘ সারি। প্রবেশপথেও ছিল ভিড়। আর বাইরে হকারদের চিরচেনা হাঁকডাকে সরগরম এলাকা। টিকিট কেটে ভেতরে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা পলিথিন সামগ্রী বহনে নিষেধাজ্ঞার কথা জানান। ফলে অনেক দর্শনার্থীকে সঙ্গে আনা খাবারের পলিথিন বাইরে রেখে ঢুকতে দেখা যায়।

ভেতরে প্রবেশের পর ফটক-সংলগ্ন হরিণ, পেলিক্যান বা গগনবেড় পাখি ও বানরের খাঁচার সামনে মানুষের জটলা লক্ষ্য করা যায়। কেউ গাছের ছায়ায় দাঁড়িয়ে পশু-পাখি দেখছিলেন, আবার কেউ স্মৃতিবন্দী করতে তুলছিলেন ছবি। রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে ছিল শিশুদের ভিড়। অভিভাবকরা সন্তানদের সেই বাঘ দেখিয়ে দিচ্ছিলেন।

কামরাঙ্গীরচর থেকে আসা শাহজাহান তার দুই বছরের মেয়েকে বাঘ দেখাতে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আজ আবহাওয়া বেশ ঠান্ডা। প্রাণীগুলোকে দেখে সতেজ লাগছে। ঘুরে ভালোও লাগছে।’

পাশেই বাঘ শাবকের খাঁচা কাপড় দিয়ে আংশিক ঢেকে রাখা ছিল। কাপড়ের আড়াল থেকেও কয়েকটি শাবক দেখা যাচ্ছিল। তালতলা থেকে আসা তৃতীয় শ্রেণির ছাত্রী মুনতাহা মাকে কারণ জিজ্ঞেস করলে তার মা জানান, শাবকগুলোকে সুরক্ষিত রাখতেই খাঁচা ঢেকে রাখা হয়েছে।

এছাড়া জেব্রা, হাতি, গন্ডার, ময়ূর ও ইমু পাখির খাঁচার সামনেও ছিল দর্শনার্থীদের ভিড়। একটি খাঁচায় রঙিন গিনিপিগ দেখে শিশুদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।

বসিলার একটি মাদরাসা থেকে দলবেঁধে চিড়িয়াখানায় ঘুরছিল বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের একজন মুরসালিন আমিন বলে, ‘পশুপাখি দেখতে আমার ভালো লাগে। আজ ছুটি পেয়ে কয়েকজন মিলে এসেছি, শিক্ষকও আসবেন।’

প্রাণী দেখার পাশাপাশি অনেক দর্শনার্থীকে গাছের ছায়ায় ও লেকের পাড়ে বসে সময় কাটাতে দেখা যায়। চিড়িয়াখানার ভেতরের শিশুপার্ক ছিল শিশুদের কলতানে মুখর।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ