• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১ মে ২০২৬, ০৮:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, আঞ্চলিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় তেহরান কূটনৈতিক তৎপরতা জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।

এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু রাখা এবং উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছিল। তবে নতুন প্রস্তাবের বিস্তারিত এখনো জানা যায়নি।

এদিকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের