ইরানের নৌশক্তি ধ্বংস করতে ব্যর্থ মার্কিন বাহিনী: পেন্টাগন

ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের নৌশক্তিকে পুরোপুরি ধ্বংস করার দাবি করা হলেও এখনো হরমুজ প্রণালি এলাকায় তাদের কিছু দ্রুতগামী যুদ্ধযান বা ‘ফাস্ট অ্যাটাক বোট’ সক্রিয় রয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি–এর এক শুনানিতে তিনি বলেন, ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীর অবশিষ্ট অংশও ধ্বংস করা হবে।
ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনীতে এখন কেবল কিছু ছোট নৌযান অবশিষ্ট রয়েছে এবং সেগুলোকেও ধ্বংস করা হবে। তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান পুনরায় অস্ত্র সংগ্রহ করতে পারে। পাশাপাশি তিনি ইরানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা দেশটির নৌবাহিনীর মোট সক্ষমতার সমান। তবে পেন্টাগনের সাম্প্রতিক তথ্য তার সেই দাবির সঙ্গে অসঙ্গতি তুলে ধরেছে। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা দেশটির নৌবাহিনীর মোট সক্ষমতার সমান। তবে পেন্টাগনের সাম্প্রতিক তথ্য তার সেই দাবির সঙ্গে অসঙ্গতি তুলে ধরেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
ভিওডি বাংলা/আ







