• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

বিএনপি কাজে বিশ্বাস করে, কথায় নয়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০১:৪২ পি.এম.
৫ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দেওয়ার পর এই নয় আসনে হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে এলাকাবাসী যেভাবে সুসংগঠিত রয়েছেন, ইনশাল্লাহ এখানে শুরু হওয়া উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

তিনি বলেন, এটা শুধু কথার কথা নয়-এটা কাজের প্রতিশ্রুতি। কারণ বিএনপি কাজে বিশ্বাস করে।

শনিবার (২ মে) ডিএসসিসির অঞ্চল-২ এর ৫ নম্বর ওয়ার্ডের হক সোসাইটি আবাসিক এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ঢাকা-৯ এলাকায় শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে এবং কোনো রাস্তাঘাট বা উন্নয়ন কাজ অসম্পূর্ণ রাখা হবে না।

তিনি আরও বলেন, আগামী দিনে যদি আপনারা আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি এবং হাবিব মিলে ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যে এই এলাকায় আর কোনো অভিযোগ থাকবে না।

সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করেছে এবং প্রধানমন্ত্রী নিয়মিত কাজের তদারকি করছেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী পাঁচ বছরে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব হবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, মাত্র দুই মাসেই সরকার যে কাজ শুরু করেছে, তা দেখে বিরোধীরা আতঙ্কিত। তারা চায় সরকার যেন কাজ করতে না পারে। কিন্তু বিএনপিকে কেউ থামাতে পারবে না। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নেই সরকার কাজ করছে। একইভাবে হাবিবুর রশিদ হাবিবও এলাকায় রাস্তাঘাট, মাঠ ও পার্কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শেষে তিনি নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে উন্নয়ন কার্যক্রম সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ে তুলব, ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান