• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরী

   ৩ মে ২০২৬, ০৪:১২ এ.এম.
অভিনেত্রী পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার পর নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন পূজা চেরী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘নাকফুলের কাব্য’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, ছবির গল্পে সমাজপতিদের বাধা উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে।

‘নাকফুলের কাব্য’ সিনেমার পোস্টার।

সিনেমাটি নিয়ে গণমাধ্যমে পূজা চেরী বলেন, এই গল্পটি তাঁর হৃদয়ের খুব কাছের। এতে প্রেম, কষ্ট ও স্বপ্নকে বাস্তবভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি মনে করেন, দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।

আলোক হাসান পরিচালিত এ ছবিতে পূজা চেরীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এ ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলীরাজসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহরুখের পর এবার মেট গালায় অভিষেক হবে করণ জোহরের
শাহরুখের পর এবার মেট গালায় অভিষেক হবে করণ জোহরের
মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
রুনা লায়লা পাচ্ছেন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা
রুনা লায়লা পাচ্ছেন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা