• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

ভিওডি বাংলা ডেস্ক    ৩ মে ২০২৬, ০৬:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইউনেসকোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘর সাধারণ সভায় ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এর পর থেকেই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ দিনে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেওয়া সাংবাদিকদের স্মরণ ও সম্মান জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-সংগৃহীত
৭১ টিভির নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা
ছবি: সংগৃহীত
চীনে সিএমজি সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম