• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা

কলকাতা প্রতিনিধি    ৪ মে ২০২৬, ০৪:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে  তৃণমূল কংগ্রেসের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অষ্টম রাউন্ড ভোট গণনা শেষে মোদীর দল এগিয়ে রয়েছে ১৯৪ আসনে। আর  মমতার তৃণমূল মাত্র ৯৪ আসনে এগিয়ে।

এমন পরিস্থিতিতে সোমবার বেলা একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা ধৈর্য্য ধরুন। এখনও অনেক রাউন্ড গণনা বাকি। আমি আশ্বস্ত করছি, আমরাই জিতব। আপনারা বাঘের বাচ্চার 
মতো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান।

মমতা যখন জয় নিয়ে আশাবাদের কথা বলছেন, তখন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে জানিয়েছেন, এটি বাংলার মানুষের গণতন্ত্রের জয়।

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। বর্তমান ট্রেন্ড প্রমাণ করছে যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।

যদিও নিজের আসন ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা। বিপরীতে নন্দীগ্রামে এগিয়ে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া বেলেঘাটায় এগিয়ে তৃণমূলের প্রার্থী কুনাল ঘোষ, কলকাতা পোর্টে এগিয়ে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, রেজিনগরে এগিয়ে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

সর্বশেষ পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে বিরোধী দল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের