• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিধানসভা নির্বাচন

মমতার দুর্গে মোদির বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মে ২০২৬, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের দুর্গে বাজিমাত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গণনা শেষ। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে মোদির দল এগিয়ে রয়েছে ২০২টি আসনে। আর  মমতার তৃণমূল পেয়েছে মাত্র ৮৫টি আসন।

এ অবস্থায় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট।

২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর মমতা বন্দোপাধ্যায়ও এ স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, তাদের সেই স্লোগানের জবাবেই ‘খেলা শেষ’ বার্তা দিয়েছে বিজেপি।

এদিকে, পশ্চিমবঙ্গে বিপুল ব্যবধানে জয়ের পথে থাকা বিজেপি রাজ্য প্রধান শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছেন, মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। হিন্দুদের ভোটের পাশাপাশি আদিবাসী সম্প্রদায় থেকেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে বিজেপি।

রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু বলেন, এবারের নির্বাচনে আদিবাসী ভোটের একটি বড় অংশ তাদের ঝুলিতে এসেছে। বিশেষ করে যেসব এলাকায় জনতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, সেখানেও ভোটাররা একই ধারা বজায় রেখেছেন বলে তিনি পর্যবেক্ষণ করেছেন।

এর আগে, সোমবার সকাল ৮টায় পোস্টাল ব্যালটের পর ইভিএমের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, সীমান্তবর্তী অঞ্চল, আদিবাসী অধ্যুষিত এলাকা এবং শিল্পাঞ্চলগুলোতে বিজেপি অভাবনীয় সাফল্য পেয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের