• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৯:৫৫ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একদিকে যেমন সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে গণমাধ্যমের এবং এই কাজ করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা।  সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক-ডিসি হোক যেই হোক না কেন, তার প্রতিটি কাজকে নিরীক্ষণ করা এবং প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে গণমাধ্যমের কাজ।

কিন্তু একইসাথে এই প্রশ্ন করার ক্ষমতাকে যখন কেউ ব্ল্যাকমেইলিংয়ের ইন্সট্রুমেন্ট হিসেবে কাজে লাগাতে চায় তখন পেশাদার সাংবাদিকরা অত্যন্ত বিপদে পড়ে যায়। এ কারণেই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, পত্রিকার ছাপা সংখ্যা কত আর কোন টেলিভিশনের টিআরপি কত এ বিষয়ে স্বচ্ছ হিসাব থাকতে হবে। টিআরপির নামে অথবা ভুল ছাপার হিসাব দেয়ার নামে কোনো সরকারি সুযোগ-সুবিধা বন্টন করার পদ্ধতি চলতে পারে না।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে জেলা ও উপজেলার দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-সংগৃহীত
৭১ টিভির নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা
ছবি: সংগৃহীত
চীনে সিএমজি সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম