• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিতুমীর ক্যাম্পাস :

মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৯:১০ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের সুফিয়া কামাল হলের তিনজন ছাত্রীকে হলত্যাগের নির্দেশ দেয়াকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে আবাসিক ছাত্রীদের একটি অংশ।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর সুফিয়া কামাল ছাত্রীনিবাসের প্রধান ফটকের তালা ভেঙে তারা বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভে করেন। 

তাদের অভিযোগ, কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলায় সিট বাতিল করে হলত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। 

এর আগে মঙ্গলবার সকালে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ওই তিন ছাত্রীর  বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছে,  শনিবার রাতে অন্য ছাত্রীদের হলের ডাইনিংয়ে জড়ো করা ও কয়েকজন শিক্ষার্থীকে মানসিক নিপীড়নের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তাই তাদের সিট বাতিল করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভকালে তারা স্লোগান দিতে থাকেন। বেশিরভাগের মুখ ঢাকা ছিল।

এরপর রাত ১২ টার দিকে বিক্ষোভরত ছাত্রীদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে ওড়না ও মাস্কে মুখ ঢেকে পাঁচজন ছাত্রী কথা বলেন। নাম-পরিচয় প্রকাশ করতে তারা আগ্রহী নন বলে জানান। 

তারা বলেন, 'শনিবার সুফিয়া কামাল হলে ছাত্রদলের একটা কমিটি দেওয়া হয়েছে; অথচ হলের কোনো শিক্ষার্থী জানি না যে কমিটি দেবে। তারা একরকম মুক্ত অবস্থায় একটা কমিটি দিল। সেই প্রতিবাদে সেদিন রাতে একটা হল মিটিং দিয়েছিলাম। সেই মিটিংয়ে নাকি ছাত্রদলের কমিটিতে থাকা শিক্ষার্থীদের মানসিক নিপীড়ন করেছি।'

'একটাই দাবি, সাধারণ শিক্ষার্থীরা হলে কোনো ধরনের রাজনীতি চাই না', বলেন তারা। পরে বিক্ষোভকারীরা হলে ফিরে গেছেন।

 ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণার পর ছাত্রীদের ক্ষোভের মুখে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনায় কলেজ প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

ভিওডি বাংলা/আর আর/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
গ্রামের শিশুদের জন্য কুবি শিক্ষার্থীদের নতুন উদ্যোগ ‘বন্ধুস্কুল’
ছবি-সংগৃহীত
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি-সংগৃহীত
প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত