• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা উজবেকিস্তানের

স্পোর্টস ডেস্ক    ৬ মে ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে উজবেকিস্তান জাতীয় ফুটবল দল। ৪০ সদস্যের এই দল নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবেন কোচ ফ্যাবিও ক্যানাভারো। এই ক্যাম্প থেকেই বাছাই করা হবে চূড়ান্ত দল।

প্রাথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ ও মিডফিল্ডার শেরজোদ এসানভ। এছাড়া চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ এবং জালোলিদ্দিন মাশারিপভও রয়েছেন দলে।

২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। দ্বিতীয় ম্যাচ হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।

প্রাথমিক স্কোয়াড

গোলকিপার:
ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ

ডিফেন্ডার:
ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ

মিডফিল্ডার:
কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ

ফরোয়ার্ড:
আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানোভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গানাররা
২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গানাররা
দুপুরে বিসিবির সভা, আলোচনা হতে পারে যেসব বিষয়ে
দুপুরে বিসিবির সভা, আলোচনা হতে পারে যেসব বিষয়ে
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার