• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে আগামী ৯ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি।

বুধবার (৬ মে) ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে হিসেবে ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসির উদ্যোগে এদিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। বিশেষ করে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হবে।

ক্লিনিং ডে উপলক্ষে ডিএসসিসি এলাকার সরকারি-বেসরকারি অফিস, আবাসিক কোয়ার্টার, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএসসিসি সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান
৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান
রাজধানীর যেসব পাম্পে ফুয়েল পাশ ছাড়া মিলবে না জ্বালানি
তালিকা প্রকাশ রাজধানীর যেসব পাম্পে ফুয়েল পাশ ছাড়া মিলবে না জ্বালানি
শাহবাগে ম্যাচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
শাহবাগে ম্যাচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার