বিএনপি নেতা সফিক উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক

ধানমন্ডি থানা বিএনপির আহ্বায়ক সফিক উদ্দিন ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সড়ক মন্ত্রী সফিক উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সড়ক মন্ত্রী বলেন মরহুম সফিক উদ্দিন ভূঁইয়া ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ। রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন
সড়ক মন্ত্রী শোকবার্তায় সফিক উদ্দিন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভিওডি বাংলা/জা








মন্তব্য