• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এপ্রিলে বেড়েছে মূল্যস্ফীতি

   ৬ মে ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ, যা আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ।

গত বছরের একই মাসে এই হার ছিল ৯.১৭ শতাংশ। ফলে বার্ষিক হিসেবে সামান্য কমতি দেখা গেলেও মাসভিত্তিক হিসেবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূতখাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.৫৭ শতাংশ হয়েছে, যেখানে মার্চ মাসে এই হার ছিল ৯.০৯ শতাংশ।

তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮.৬৩ শতাংশ ও ৯.৬১ শতাংশ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
বিশেষ হটলাইন চালু সাত শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত