ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান

দোয়েল চত্ত্বর মোড় থেকে শুরু করে হাইকোর্ট মোড়, সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৬ মে) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তার ওপর বসা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়ক পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানানো হয়, নগরীর যানজট নিরসন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভিওডি বাংলা/খতিব/আ







