• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৮:৪৭ এ.এম.
ছবি : সংগৃহীত

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাঁচ ঘণ্টার জন্য ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা আজ (বৃহস্পতিবার) বন্ধ থাকবে। 

এরআগে বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ব্যবহারকারীদের রাত ৯টার পর অথবা পরদিন সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া এই অ্যাপ পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা হয়।

পরবর্তীতে ২১ এপ্রিল থেকে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত এবং দীর্ঘ সারি কমানোর লক্ষ্যেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে এবং আগের তুলনায় অপেক্ষার সময়ও কমে এসেছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলে বেড়েছে মূল্যস্ফীতি
এপ্রিলে বেড়েছে মূল্যস্ফীতি
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ