• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোর

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা । উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য সরঞ্জামের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

আটকৃতরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, ​গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি করার সময় চালকের আসনের পেছনের হেডরেস্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

​জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা ও একটি সাদা রঙের প্রাইভেটকার।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির