• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী নুর

পটুয়াখালী প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৪:২৩ পি.এম.
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজলভ্য ও ডিজিটাল কাঠামোর মধ্যে আনার অংশ হিসেবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা”, যার বাস্তবায়নে ধাপে ধাপে প্রযুক্তিনির্ভর সেবা যুক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থা ও রোগীর চাপ সরাসরি পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী জানান, সীমিত জনবল ও অবকাঠামো নিয়েই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে হাসপাতালের করিডোরসহ বিভিন্ন জায়গায় রোগীদের ভিড় লক্ষ্য করা যায়, এমনকি অনেক রোগীকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়। তাই রোগীর চাপ কমাতে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য একটি পূর্ণাঙ্গ ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হবে। এতে করে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির