• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৫:০৮ পি.এম.
প্রসবের পর স্থানীয়দের সহায়তায় নবজাতক ও মাকে প্রাথমিক সেবা দেওয়া হয়।ছবি-ভিওডি বাংলা
প্রসবের পর স্থানীয়দের সহায়তায় নবজাতক ও মাকে প্রাথমিক সেবা দেওয়া হয়।ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন নারীর চায়ের দোকানে সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে একদিকে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়, অন্যদিকে মানবিক সহমর্মিতার নজিরও স্থাপিত হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে সরাইল ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি নিজের নাম ‘লাফি’ বলে জানান এবং বাড়ি বিয়ানীবাজার বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় তিনি পথে পথে জীবনযাপন করছিলেন।

ঘটনার দিন হঠাৎ করে তার প্রসববেদনা শুরু হলে বাজার এলাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেন তিনি। সেখানেই স্থানীয়দের উপস্থিতিতে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। আকস্মিক এ ঘটনায় বাজারে থাকা মানুষজন দ্রুত এগিয়ে এসে মানবিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা মা ও নবজাতকের জন্য প্রাথমিক সেবা নিশ্চিত করেন এবং নিরাপদ পরিবেশ তৈরি করেন।

স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়া তাৎক্ষণিকভাবে মা ও শিশুর দায়িত্ব নেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরই সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ও নবজাতকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির