• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদুল আজহা

বাড়লো শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। ের পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
বিশেষ হটলাইন চালু সাত শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত